ভোট মিটতেই সুখবর, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জারি হতে চলেছে নির্দেশিকা
রবিবারই সমাপ্ত হয়েছে ২০১৯ এর লোকসভা নির্বাচন ঠিক তাঁর পরের দিন অর্থাৎ আজ একটা সুখবর আসতে চলেছে চাকরিপ্রার্থীদের জন্য । সমস্ত বাধা কাটিয়ে উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে উদ্যোগী রাজ্য ৷ অর্থাৎ ঠিক ভোটের ফলাফলের আগে শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহন করেছে বলে জানা যাচ্ছে ।
দীর্ঘ প্রতীক্ষার শেষে ও আইনি বাধা কাটিয়ে অবশেষে হতে চলেছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ ৷ তৃতীয় দফায় ভেরিফিকেশনের সিদ্ধান্ত রাজ্যের ।
স্কুল সার্ভিস কমিশনের তরফে থেকে আগেয় জানা গিয়েছিল যে ভোটে মিটলে তাঁরা তৃতীয় দফায় ভেরিফিকেশন নিয়ে কাজ শুরু করে দেবে । ঠিক সেই রকম ই হতে চলেছে যতদূর জানাগিয়েছে যে , তৃতীয় দফার জন্য আজ অথবা আগামিকাল ২১ শে মে নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল সার্ভিস কমিশনে তাঁদের ওয়েবসাইট এ ।
ইতিমধ্যেই দু’দফার ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ ৷ তৃতীয় দফার ভেরিফিকেশনের পরই ইন্টারভিউয়ে ডাক পাবেন চাকরিপ্রার্থীরা ৷ কমিশন তরফে খবর, রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রায় ১৪ হাজার শূন্য পদ রয়েছে। তবে কতো জন চাকরিপ্রার্থীদের এই তৃতীয় দফায় ভেরিফিকেশন ডাক পাবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয় নি ।
আগের বিভিন্ন তথ্য অনুসারে প্রায় ১০,০০০ এর মতন চাকরিপ্রার্থীদের এই তৃতীয় দফায় ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে ।

![[PDF] WBSSC Upper Primary School List In West Bengal- List Of Schools Upper Primary Level WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal-218x150.jpg)
![[Merit list]WB Upper Primary merit List,wbssc upper primary merit list,upper primary merit list 2023 WB_Upper_Primary_merit_List](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_Upper_Primary_merit_List-218x150.jpg)




![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
