আরও ৬ মাস বাড়তে চলেছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ? অসন্তোষ তুঙ্গে সরকারি কর্মচারী ও বিভিন্ন কর্মচারী সংগঠনের মধ্যে ।
যখন প্রথম বার পে কমিশন গঠন করা হয় বলা হয় ছ’মাসের মধ্যে বেতন কমিশন তাদের রিপোর্ট জমা দিয়ে দেবে কিন্তু ৪২মাস গড়িয়ে গিয়েছে এখনও পর্যন্ত জমা পড়েনি বেতন কমিশনের রিপোর্ট।
২০১৫ সালের ২৭ নভেম্বরে গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন যার কার্য্যকালীন মেয়াদ নির্বাচনের ফল ঘোষণার তিন দিন পর রবিবার ২৬ মে রাজ্য শেষ হচ্ছে।
তার মধ্যে জানা যাচ্ছে এখনও আরো ছয় মাসের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে ষষ্ঠ বেতন কমিশনের । সম্পূর্ণ কাজ শেষ করতে আরও কিছু সময় লাগবে বলে জানা যাচ্ছে। এই নিয়ে পাঁচবার বৃদ্ধি হবে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ।
আর এই নিয়ে বাড়ছে ক্ষোভ বিভিন্ন সরকারি কর্মচারীদের মধ্যে।
আগামী মঙ্গলবার সল্টলেকে বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বিকাশ ভবনে ষষ্ঠ বেতন কমিশনের অফিস। কমিশনের সুপারিশ পেশ করে বেতন বৃদ্ধির দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কমিশনের কার্যকালের সময়সীমা শেষ হতে চললেও এখনও কোনও সুপারিশ সরকারের কাছে জমা না পড়ায় কর্মী সংগঠনগুলি ক্ষুব্ধ।
বিভিন্ন সংগঠনের এখন দাবি পে কমিশনের মেয়াদ আর না বাড়িয়ে অবিলম্বে তার রিপোর্ট রাজ্যে সরকারের কাছে জমা করা।
এখন দেখার বিষয় আগামী ২৭ শে মে অর্থ দপ্তর থেকে কি রিপোর্ট আসে পে কমিশনের মেয়াদ বাড়ানো বিষয়ে ।







![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
