WB DA arrears latest news- রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা শুধুমাত্র ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ (Dearness Allowance) মেনে নিচ্ছে এবং এই সময়ের জন্যই বকেয়া ডিএ মেটানোর প্রস্তুতি নিচ্ছে। সুপ্রিম কোর্ট ১৬ মে নির্দেশ দিয়েছিল, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে জমে থাকা বকেয়া ডিএ-র ২৫% আগামী ছয় সপ্তাহের মধ্যে মেটাতে হবে, অর্থাৎ ২৭ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।
কিন্তু আর্থিক সংকটের কারণ দেখিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরও ছয় মাস সময় চেয়েছে এবং জানিয়েছে, এই মুহূর্তে পুরো অর্থ মেটানো সম্ভব নয়। সরকারের বক্তব্য, বিপুল সংখ্যক কর্মচারী ও দীর্ঘদিনের বকেয়া ডিএ-র কারণে এখনই সম্পূর্ণ অর্থ মেটাতে গেলে রাজ্যের ওপর প্রচণ্ড আর্থিক চাপ পড়বে । সেই কারণে, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ-ই সরকার স্বীকার করছে এবং এই সময়ের জন্যই বকেয়া মেটানোর প্রস্তুতি নিচ্ছে । সর্বশেষ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, তারা ২৫% বকেয়া ডিএ মেটাতে প্রস্তুত, তবে তার জন্য আরও সময় প্রয়োজন ।
Click Here to use our WB DA arrears calcualtor

সারসংক্ষেপ:-
- রাজ্য ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সময়কালের বকেয়া ডিএ-কে স্বীকৃতি দিয়েছে।
- সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫% বকেয়া ডিএ মেটাতে হবে, তবে রাজ্য আরও ৬ মাস সময় চেয়েছে।
- পুরো অর্থ একবারে মেটাতে গেলে রাজ্যের ওপর আর্থিক চাপ পড়বে বলে যুক্তি দিয়েছে সরকার ।








![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
