This Post Contents
WB SIR 2026 Supplementary List Download
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৬: আগামী সপ্তাহেই প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (WB SIR)
📌 ব্রেকিং আপডেট: আগামী সপ্তাহেই আরো একটি ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। ২৮শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ হয়েছিল, এবার এই আগামী সপ্তাহেই (যেকোনো দিন) বেরোতে পারে আরো একটি সাপ্লিমেন্টারি তালিকা। সেখানে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে যে ৬০ লক্ষ বিচারাধীন ছিলেন, সেই বিচারাধীনদের নিয়ে জুডিশিয়াল অফিসাররা চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এখনো পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে আজ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ আন্ডার এডজিডিকেশনে থাকা তালিকার নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। ১৫ লক্ষ প্রায় অভিযোগের নিষ্পত্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন。
আজই নির্বাচন কমিশনের তরফে সফটওয়্যার তৈরি করে দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের কাছে, যে কিভাবে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। তার জন্য নির্বাচন কমিশন একটি পৃথক সফটওয়্যার তৈরি করেছে, সেই সফটওয়্যার তৈরীর কাজ ইতিমধ্যেই শেষ এবং তা জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠিয়েও দিচ্ছে নির্বাচন কমিশন। এরপর চার থেকে পাঁচ দিন সময় লাগবে তথ্যগুলি ইনপুট করতে, এবং তারপরেই প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে।
এবারে জুডিশিয়াল অফিসাররা কাদেরকে যোগ্য বললেন, কাদেরকে অযোগ্য বললেন সেই তালিকাও সাপ্লিমেন্টারি তালিকার মধ্যে দিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে কারা কারা বাতিল হলেন, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা কাদের মনে করলেন যে তারা ভোটার তালিকা থাকার যোগ্য নয়, সেই কারণটাও উল্লেখ থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়।
গুরুত্বপূর্ণ মূল পয়েন্টগুলি:
- আগামী সপ্তাহেই নতুন তালিকা: নির্বাচন কমিশন আগামী সপ্তাহে, সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই প্রথম দফার পরিপূরক ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে।
- ১৫ লক্ষ কাজ সম্পন্ন: মোট ৬০ লক্ষ বিচারাধীন তথ্যের মধ্যে ইতিমধ্যেই প্রায় ১৫ লক্ষ (বা এক-চতুর্থাংশ) অভিযোগের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।
- নতুন সফটওয়্যার চালু: তথ্য ইনপুট করার জন্য নির্বাচন কমিশন একটি পৃথক সফটওয়্যার তৈরি করে জুডিশিয়াল অফিসারদের দিয়েছে।
- বাতিলের কারণ প্রকাশ: এই তালিকায় কারা যোগ্য এবং কারা অযোগ্য তা স্পষ্ট করা হবে এবং অযোগ্যদের নাম বাতিলের নির্দিষ্ট কারণও উল্লেখ থাকবে।
নিচের ফর্ম থেকে কিভাবে ডাউনলোড করবেন?
👇 নতুন ভোটার তালিকা (Supplementary List) ডাউনলোড করুন 👇
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
WB SIR 2026 Supplementary List Download-প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা








![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
