৩২৪ অনুচ্ছেদ কী ?
কী বলছে সংবিধান?
দেশের ইতিহাসে সম্ভবত প্রথম, নির্বাচনী হিংসা রুখতে কার্যত ব্যর্থ নির্বাচন কমিশন রাজ্যে ৩২৪ ধারা জারি করল ৷ সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ মেনে পশ্চিমবঙ্গে ভোট প্রচারের সময় ছাঁটা অভূতপূর্ব ও নজিরবিহীন সিদ্ধান্ত।
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ প্রয়োগ করে প্রচারের সময় ছাঁটার নজির এ রাজ্যে তো বটেই, গোটা দেশের কোথাও আছে কি না মনে করতে পারছে না রাজনৈতিক মহল। অপরসারিত স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ তৃতীয় বারের জন্য অপসারণ রাজীব কুমার এবং এই নির্দেশ কার্যকর করে শুক্রবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশন ৷
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম সাধারণ নির্বাচন থেকেই এই ধারা নির্বাচন কমিশনকে দেওয়া হয় ৷ ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে সংসদ, বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সেখানে ভারতীয় সংবিধানে সাফ জানিয়ে দেওয়া হয়, ৩২৪ ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন যেকোনও সংবিধানিক এলাকায় স্বাধীন ক্ষমতার মাধ্যমে নির্বাচন পরিচালোনা করাতে পারবে ৷
‘‘সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে কমিশনকে প্রচুর কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেগুলি মূলত প্রশাসনিক। তবে সামান্য হলেও বিচার বা আইন সংক্রান্ত দায়িত্বও কমিশনের রয়েছে।’’
এই ধারায় কমিশনকে নির্বাচনের দেখভাল ও দিকনিয়ন্ত্রন করতে নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে । সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চও কমিশনকে এই ধারা প্রয়োগে অধিকার দেয় ।







![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
