গতকাল চাকরির দাবিতে নন টিচিং গ্রুপ Cও D ওয়েটিং প্রার্থীরা নবান্ন অভিযান করেন । এই দিন কয়েকশো চাকরীপ্রার্থী হাওড়া স্টেশন থেকে নবান্ন-যাত্রা শুরু করেন । কিন্তু মাঝপথেই পুলিশ তাঁদের আটকে দেয় ।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁরা স্কুলে চাকরির জন্য দীর্ঘদিন আন্দোলন এবং অপেক্ষা করছেন ,কিন্তু ওয়েটিং লিস্টে দীর্ঘদিন নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না । তাঁদের দাবি, বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফের পদ শূন্য রয়েছে, তা অবিলম্বে পূরণ করতে হবে । তাঁরা ঐ শূন্য পদ পুরনের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আগে অনশনে বসেছেন কিন্তু কাজের কাজ কিছুই না হওয়ায় তাঁদের এই অভিযান বলে তাঁরা জানিয়েছন ।
চাকরিপ্রার্থীদের একাংশের ক্ষোভ যে তাঁরা দিদির সঙ্গে দেখা করতে চাই ৷এবং একটি ডেপুটেশন দিতে চাই শান্তিপূর্ণভাবে, কিন্তু পুলিশ তাঁদেরকে আটকে দিয়েছে ৷
চাকরিপ্রার্থীদের আরও বক্তব্য হল যে এখন বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফের যে পদ শূন্য রয়েছে তা ঐ প্রায় ৭০০০ গ্রুপ Cও D ওয়েটিং প্রার্থীদের দিয়ে সহজে পূর্ণ করা যায় কিন্তু তা হচ্ছে না।
তাঁরা আরও জানিয়েছে যে যদি তাঁদের দাবিদাওয়া ঠিক সময়ে পূরণ না হয় তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবে।



![[Download-PDF]WBSSC Special Educator Notification 2025: Complete Details & Latest Updates,very big news WBSSC Special Educator Notification 2025](https://www.wbedu.in/wp-content/uploads/2025/09/WBSSC-Special-Educator-Notification-2025-218x150.jpg)



![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
