Home WB SCHEME MMSBY ONLINE APLLICATION-কারা পারবেন, কীভাবে করবেন?একনজরে: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (MMSBY)

MMSBY ONLINE APLLICATION-কারা পারবেন, কীভাবে করবেন?একনজরে: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (MMSBY)

MMSBY ONLINE APLLICATION

MMSBY-তে অনলাইনে আবেদন! কারা পারবেন, কীভাবে করবেন?

একনজরে: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (MMSBY)

প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (MMSBY)
সুবিধা পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা
অফিশিয়াল ওয়েবসাইট sha.wbhealth.gov.in
হেল্পলাইন নম্বর 18003455384 / 14555

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (MMSBY)-তে প্রতি পরিবারে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। এবার যোগ্য নাগরিকরা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারবেন।

কারা অনলাইনে আবেদন করতে পারবেন?

যাঁদের একটি বৈধ স্বাস্থ্যসাথী URN আছে, কিন্তু আধার নম্বর AAY, SPHH, PHH বা RKSY-1 রেশন কার্ডের তালিকায় পাওয়া যায়নি, শুধুমাত্র তাঁরাই এই অনলাইন আবেদনের সুযোগ পাবেন।

যাঁদের নাম RKSY-1 তালিকায় আছে: এই পরিবারের ফর্ম আগে থেকেই ভরা থাকে এবং মাঠকর্মীরা (FLW) বাড়িতে গিয়ে তা যাচাই করেন। তাই আপনার নাম তালিকায় থাকলে আলাদা করে আবেদনের দরকার নেই।

অনলাইনে আবেদনের ধাপে ধাপে নিয়ম

  1. প্রথমে State Health Agency-র অফিশিয়াল পোর্টাল sha.wbhealth.gov.in-এ যান।
  2. হোম পেজ থেকে “Citizen Services”-এর অধীনে MMSBY Enrollment বা PM-JAY/MMSBY Eligibility Check লিংকে ক্লিক করুন।
  3. আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিন এবং “Check Status” বাটনে ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।
  4. OTP যাচাই হলে পরিবারের সব সদস্যের নাম এবং PM-JAY ও MMSBY-তে তাঁদের বর্তমান যোগ্যতার অবস্থা দেখা যাবে।
  5. আধার যদি ওই চারটি রেশন কার্ড তালিকায় না থাকে, তাহলে আবেদন করার অপশন দেখাবে। সেখান থেকে নির্দেশ অনুসরণ করে অনলাইন আবেদন জমা দিন।
  6. আবেদন জমা পড়ার পর তা মাঠকর্মীর কাছে যাবে এবং তিনি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন।

সাবধানতা: আধার নম্বর শুধুমাত্র সরকারি পোর্টালেই দেবেন। অন্য কোনো ওয়েবসাইট বা অপরিচিত কাউকে আধার বা OTP দেবেন না।

কী কী ডকুমেন্টস বা কাগজ কাছে রাখবেন?

  • পরিবারের সবার আধার কার্ড।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বর (OTP-র জন্য)।
  • পরিবারের তথ্য, পরিচয় ও ঠিকানার প্রমাণ।
  • স্বাস্থ্যসাথী কার্ড বা URN (যদি আগে থেকে থাকে)।

সাধারণ জিজ্ঞাস্য (FAQ)

১. স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই কি MMSBY পাওয়া যাবে?

না, শুধু স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই সুবিধা নিশ্চিত নয়। সরকারি পোর্টালে গিয়ে যোগ্যতা যাচাই করতে হবে।

২. কারা এই প্রকল্পের যোগ্য নন?

বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে, সরকারি কর্মী ও পেনশনভোগী হলে এবং আয়ুষ্মান বয় বন্দনা প্রকল্পের আওতাভুক্ত ৭০ বছরের বেশি বয়সী সদস্যরা এর সুবিধা পাবেন না।

৩. অনলাইনে স্ট্যাটাস চেক কীভাবে করব?

পোর্টালের Citizen Services-এ গিয়ে 12 সংখ্যার আধার নম্বর দিয়ে “Check Status” ক্লিক করলে আপনার বর্তমান স্ট্যাটাস দেখাবে।

৪. আবেদন করতে সমস্যা হলে কী করব?

হেল্পলাইন নম্বর 18003455384 বা 14555 -এ কল করে সাহায্য নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here