অভিযোগ ছিল যে , চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো থেকে বেতন কম দিচ্ছিল নিয়োগকারি সংস্থা । এবার থেকে যাতে এমনটা না হয় সেই নিয়ে গত কাল রাজ্য সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট নীতি আনল রাজ্য সরকার । বুধবার অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে– চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতনের থেকে কম দেওয়া যাবে না।
এর সঙ্গে ঐ নোটিশে বলা হয়েছে যে, সামাজিক সুরক্ষার যেমন ইএসআই, ইপিএফ, জিএটি সহ যাবতীয় ব্যবস্থা করতে হবে কর্মী সরবরাহকারী এজেন্সিগুলিকে ঐ কর্মচারীদের জন্য ।
বেশ কিছু দিন ধরে অভিযোগ করা হচ্ছিল যে , এজেন্সিগুলি নিজেদের ইচ্ছামতো ‘ফি’ কেটে নিচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে। তাই এবার রাজ্য সরকার নোটিশ জারি করে এজেন্সিগুলির ‘ফি’ স্থির করে দিয়েছে । এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের বেতনের ১ শতাংশ এজেন্সি ফি কাটা যাবে। এর থেকে বেশি কাটা যাবে না ।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল।







![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
