Home NEWS নির্দেশিকা জারি স্কুলশিক্ষা দফতরের,৩০ জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুলে টানা ছুটি শিক্ষকদেরও

নির্দেশিকা জারি স্কুলশিক্ষা দফতরের,৩০ জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুলে টানা ছুটি শিক্ষকদেরও

This Post Contents

20190503 180642

 

৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের জন্যেও ছুটির ঘোষণা ৷ শুধু পড়ুয়াদের জন্য নয়, টানা দু’মাস ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকেরাও ৷ ছুটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে ফের বেরোল নতুন বিজ্ঞপ্তি ,শিক্ষকদেরও এই উল্লেখিত সময়ের মধ্যে স্কুলে আসতে হবে না বলে ঘোষণা ৷

59022690 1981609065300940 5833318654648778752 o

rte v

১.সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩রা ও ৪ঠা মে রাজ্যের সরকারি /সরকার পোষিত /সরকার অনুমোদিত সমস্ত বিদ্যালয় তীব্র ঘূর্নবাত ঝড় ‘ফনি’র জন্য বন্ধ থাকবে।

২.রাজ্যে তীব্র দাবদাহের কারনে ৬ই মে থেকে গ্রীষ্মাবকাশ শুরু হওয়া পর্যন্ত রাজ্যের সরকারি /সরকার পোষিত /সরকার অনুমোদিত সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে এবং ২০-০৫-২০১৯ থেকে ০৫-০৬-২০১৯ পর্যন্ত প: মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক পূর্ব ঘোষিত সূচী মেনেই গ্রীষ্মাবকাশ জারি থাকবে।

৩.গ্রীষ্মাবকাশ সম্পুর্ণ হওয়ার পর অর্থাৎ আগামী ৬-০৬-২০১৯ থেকে ৩০-০৬-২০১৯ পর্যন্ত ফের রাজ্যে তীব্র দাবদাহের কারনে সমস্ত ধরনের বিদ্যালয় ছুটি থাকবে

rt

৬ মে থেকে গরমের ছুটি ঘোষণা করা হলেও আজ অর্থাৎ শুক্রবার ও আগামিকার অর্থাৎ শনিবারও ঘূর্ণিঝড়ের জন্য ছুটি থাকবে শিক্ষকদের ৷ শুধু পড়ুয়ারাই নয় আজ থেকে ৩০ জুন পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরা ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here