টানা পাঁচ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষকদের একটি অ-রাজনৈতিক সংগঠন UUPTWA। তাঁদের মূল দাবি যোগ্যতা অনুযায়ী বেতনের কাঠামোর পরিবর্তন। এবং তাঁর দাবিতে প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA গত ১২ ই জুলাই থেকে টানা অনশন করছেন প্রায় ১৬ জন শিক্ষক।
তাঁদের মূলদাবি NCTE দ্বারা নির্ধারিত বেতন স্কেল অর্থাৎ পিবি- ৪, ৯৩০০ থেকে ৩৪৮০০ এবং গ্রেড পে ৪২০০ কিন্তু তাঁরা বর্তমানে পাচ্ছেন পিবি- , ৫৪০০ থেকে ২৫২০০ এবং গ্রেড পে ২৬০০। তাঁদের আর একটা মূল দাবিও আছে সেটা হল অনৈতিক ভাবে যে ১৪ জন শিক্ষককে বদলি করা হয়েছে এই সব আন্দোলন করবার জন্য অবিলম্বে তাদেরকে নিজেদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। তাঁর জন্য তাঁরা আমরন অনশন করছে যা আজ পাঁচ দিনের মাথায় দাঁড়ালো।
কিন্তু রাজ্য সরকারের তরফে এখনও অব্দি সেই রকম কোনও আপডেট বেড়িয়ে আসছে না । কিছু দিন আগে শিক্ষামন্ত্রী জানিয়ে ছিলেন যে স্কুল কামাই করে যারা আন্দোলনে বসছেন তাঁদের ছুটি অ্যাডজাস্ট করা হবে না। শিক্ষকদের কে তাঁর উপদেশ এইসব না করে কাজে ফিরুন, স্কুলে গিয়ে পড়ান , তিনি আরও জানিয়ে ছিলেন যে অনশন নয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে ।
এবং তিনি আরও জানিয়ে ছিলেন যে খুব তাড়াতাড়ি নোটিশ জারি করা হবে যারা স্কুল কামাই করে এই আন্দোলন করছে তাঁর বিরুধে ।শিক্ষামন্ত্রীর বক্তব্যের হাতে নাতে ফল পেতে শুরু করেছেন প্রাথমিক শিক্ষকরা, বাঁকুড়া স্কুল শিক্ষা আধিকারিকের তরফে শোকজ নোটিশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের!
মনে করা হচ্ছে এই রকম নোটিশ আরও জেলা বের করতে চলেছে । এখন দেখার বিষয় যে এই আন্দোলন এবার এখানে থেমে যাবে না আরও তীব্রতা নেবে সেটাই!!








![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
