This Post Contents
WB Election 2021ঃ- শেষ তিন দফার ভোট একদিনে?একদিনে তিন দফার ভোটের জল্পনা উড়িয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কি বলল বাকী তিন দফার ভোট নিয়ে দেখুন।
WB Election 2021
দেশে সঙ্গে রাজ্যের করোনার গ্রাফ ঊর্দ্ধমূখী। এই পরিস্থিতিতে বাংলায় শেষ তিন দফার ভোট একসঙ্গে করার জন্য অনেকেই আবেদন জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তাই শেষ তিন দফার ভোট একদিনে হবে কিনা সেই নিয়ে ছিল জল্পনা।
আজ এই বিষয় নিয়ে সমস্ত পর্যবেক্ষদের সঙ্গে ভিডিও কনফারেন্সও করেন নয়া নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। এই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, পশ্চিমবঙ্গে শেষ তিন দফার ভোট একদিনে করা সম্ভব নয়।
তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল নির্বাচনের যেমন সূচি ছিল তেমন ভাবেই বাকী পরে{ষষ্ঠ দফা, সপ্তম দফা ও অষ্টম দফা} থাকা ফেজের নির্বাচন করানো হবে।
তিনটে দফার ভোট একসাথে করতে গেলে ১৪০০ কোম্পানি অতিরিক্ত বাহিনী লাগবে বলে জানিয়েছে কমিশন। যা এখন সম্ভব নয় বলেই জানানো হয়েছে।
WB Election 2021

জল্পনা উঠেছিল করোনা পরিস্থিতি মাথায় রেখে পশ্চিমবঙ্গে শেষ তিন দফার নির্বাচন একই দিনে করাতে পারে নির্বাচন কমিশন !! তবে সেই জল্পনায় জল ঢালল খোদ নির্বাচন কমিশনই ৷ একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, তিন দফার নির্বাচন একসঙ্গে করানোর কোনও পরিকল্পনাই এখনও নেই কমিশনের ৷
WB Election 2021









![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
