করোনার জেরে পরিস্থিতি জটিল।এই সময়ে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও চিন্তা ভাবনা নেই রাজ্যের এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কোরোনা পরিস্থিতির আগে রাজ্যের শিক্ষা দপ্তরের একাধিক নিয়োগ প্রক্রিয়া চলছিল।WBSSC(ডব্লিউবিএসএসসি)নতুন শিক্ষক নিয়োগ নীতিও নিয়ে এসেছিলো।শিক্ষা দপ্তর নতুন নিয়োগ কিভাবে শুরু করা যায় সেই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছিল।
কিন্তু আজ একটি সংবাদ বেরিয়ে এসেছে সেখানে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে,বর্তামান পরিস্থিতিতে মানুষকে সুস্থ রাখাটাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের এখন বর্তমানে নিয়োগ নিয়ে কোনও ভাবনাচিন্তাই নেই ।
দেশজুড়ে চলছে লকডাউন । ইতিমধ্যেই রাজ্যের সাতটি জেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে । এমন পরিস্থিতিতে লকডাউনের সময়সীমা ফের বাড়বে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে !
লকডাউনের জেরে থমকে গেছে বহু নিয়োগ প্রক্রিয়া।এর মধ্যে বাদ যাইনি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও।এই পরিস্থিতি তৈরির আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন,পুরোভোটের পরে TET(টিচার এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষা হবে ।কিন্তু এখন যা পরিস্থিতি এই নিয়োগ প্রক্রিয়া আবার কবে শুরু হবে সেই নিয়ে কোনও উত্তর নেই।
উল্লেখ্য, অপার প্রাইমারি শিক্ষক নিয়োগ আটকে রয়েছে কোর্ট কেসের জন্য। এই মামলার দীর্ঘদিন ধরে শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। যদি কোর্ট চালু থাকতো তাহলেও আসা করা যেতে এই মামলার অগ্রগতি নিয়ে। কিন্তু সেই আশাও কম।কারণ কোর্ট এখন বন্ধ।শুধু কিছু খুবই গুরুত্বপূর্ণ মামলা উঠছে কোর্ট।
[Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal ]
অন্যদিকে, রাজ্যের কলেজগুলির অস্থায়ী শিক্ষকদের একটি নতুন পদের ঘোষণা করেছিল রাজ্য সরকার । স্টেট এডেড কলেজ টিচার (SACT) নামক সেই পদে নিয়োগের জন্য বিকাশ ভবনে চলছিল নথি যাচাই প্রক্রিয়া । প্রথমে সশরীরে ইন্টারভিউ প্রক্রিয়া চললেও পরে অনলাইনে এই নথি যাচাই প্রক্রিয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল ,কিন্তু করোনার কারণে সেই প্রক্রিয়াও থমকে গিয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য,এর মাঝে জারি হয়েছে অর্থ দপ্তরের নির্দেশিকা সেখানে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নিষেধ করা হয়েছে। ফলে চাকরীপ্রার্থীদের মনে এখন একটাই প্রশ্ন,কবে কোরোনা পরিস্থিতি ঠিক হয়ে উঠবে এবং কবে এই লকডাউন উঠবে, আর কবে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে, আবার সব কিছু স্বাভাবিক হয়ে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ।
আরও পড়ুন
Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal
Food coupons would be distributed by BLO during lock down







![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
