This Post Contents
রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরলীকরণ করা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সংবাদমাধ্যমে তিনি জানান, ইতিমধ্যেই এসএসসি ও প্রাইমারি বোর্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। অর্থাৎ নতুন যে টেট পরীক্ষা হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক সেখানে নতুন নিয়মে হবে পরীক্ষা। তাই দ্রুত এই নিয়ে নোটিশ প্রকাশ করতে চলেছে শিক্ষা দপ্তর।
নতুন বিধিতে শিক্ষা দপ্তর সবচেয়ে বেশি জোর দিচ্ছে লিখিত পরীক্ষার উপর বা টেট এর উপর।আপনারা জানেন যে লিখিত পরীক্ষার পরও অনেক গুলো ধাপ থাকে যেমন, কাউন্সেলিং, ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং জয়েনিংয়ের ।সেই সমস্ত ধাপ গুলোকে এবার রিমুভ করা হচ্ছে বলে খবর।
কি কি থাকছে আর কি কি থাকছেনা তার একটি সম্ভাব্য রূপরেখা ::::—-
1) টেট থাকছে
2) ইন্টারভিউ থাকছে না
3) কাউন্সেলিং থাকছে না
4) ভেরিফিকেশন থাকছে না ( চাকরীতে জয়েনিং এর সময় হবে)
5) B.ED এবং D.EL.ED এর নম্বর থাকছে না।
CLICK HERE TO KNOW PRIMARY COURT CASE LATEST NEWS AND UPDATES
সম্ভাব্য যে সমস্ত বিষয় নিয়ে বলা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়েটিং লিস্ট না রাখা ,যতজনকে পাস করবে তত জনকে চাকরি দেওয়া । কারণ ইদানিং লক্ষ্য করলে দেখা যাবে যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কে নিয়ে তারা বিক্ষোভ, অনশনে ,আন্দোল করার ফলে সমস্যা তৈরি হয়েছে। তাই রাজ্য সরকার এই পদ্ধতি তুলে দিতে চাইছে বলে মনে করছে শিক্ষামহল।
CLICK HERE TO UPPER PRIMARY LATEST NEWS AND UPDATES







![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
