Home WB PRIMARY TET শীর্ষ আদালতের রায়,পরীক্ষায় পাস করার জন্য সংরক্ষণ কাম্য নয়

শীর্ষ আদালতের রায়,পরীক্ষায় পাস করার জন্য সংরক্ষণ কাম্য নয়

পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে কোনও রকম সংরক্ষণ ব্যবস্থা চালু থাকতে পারে না, স্পষ্ট ভাবে শীর্ষ আদলাত তা জানিয়ে দিল । সুপ্রিম কোর্ট এক প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এই কথা জানিয়ে দিল ।

slide16948081286235343269

আর্থিক ভাবে দুর্বল সম্প্রদায়ের মানুষের জন্য ১০ শতাংশ সংরক্ষণ এর দাবি জানিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে । ২০১৯ সালে সি-টেট পরীক্ষায় সংরক্ষণ নিয়ে মূলত দাবি করে মামলাকারী ।

 

বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সঞ্জীব খান্না কে নিয়ে গঠিত সুপ্রিমকোর্টের এক বেঞ্চ এদিন স্পষ্ট জানায় যে,” একমাত্র ভর্তির সময় কোনও নিদিষ্ট সম্প্রদায় এর সুবিধা পেতে পারেন । পরীক্ষায় পাস করার জন্য সংরক্ষণ এর কোনও সুবিধা কাম্য নয় । যদি এটা হয় তবে পরীক্ষার পুরো উদ্দেশ্যটায় ব্যর্থ হয়ে যাবে ।

সি-টেট হল একটি যোগ্যতা অর্জনের একটি পরীক্ষা । সেখানে এই সংরক্ষণ কোনও ভাবেই কাম্য নয় ।

সিটেট এর বিজ্ঞপ্তির কথা এদিন আদলতে তুলেন  আবেদনকারীর আইনজীবী । কিন্তু তা আদালত খারিজ করে জানান যে ওই বিজ্ঞপ্তিতে কোথাও তপসিলি জাতি,উপজাতিদের জন্য সংরক্ষণের কথা বলা হয় নি ।
তবে এই মামলাটি আবার ১৬ ই মে উঠবে সেই দিন আবেদনকারী নিজেদের Annotation 2019 05 14 093725বক্তব্য পেস করবেন । রজনিশ কুমার পাণ্ডে আদালতে মামলা করেন ,তিনি জানান যে তপসিলি জাতি,উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণের সুবিধা থাকলেও আর্থিক ভাবে দুর্বলদের জন্য কিছু বলা হয় নি ।

 

চলতি বছর কেন্দ্র সরকার আর্থিক ভাবে দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ এর সুবিধা ঘোষণা করেছে । তাঁর জন্য সংবিধান সংশোধন করা হয়েছে ।
এখন দেখার বিষয় ১৬ মে শীর্ষ আদালত এই বিষয়ে আর কোনও মন্তব্য করে কি না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here