আজ পৃথা বিশ্বাস এবং সন্দীপ ঘোষ (রাজ্য সম্পাদিকা এবং সম্পাদক) বিকাশ ভবন গিয়েছিলেন প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন হচ্ছে তার ফলে শিক্ষকদের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে তার একটা সুষ্ঠ সমাধান জানতে । তারা গিয়ে শিক্ষামন্ত্রীর personal secretary এবং বিকাশ ভবনের joint secretary সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে।
সন্দীপ ঘোষ যেটা জানিয়েছেন যে “আজ আমরা শিক্ষামন্ত্রীর personal secretary এবং বিকাশভবনের joint secretary র সাথে দেখা করে আমাদের পরবর্তী payscale এর সমানুপাতিক হারে সুষ্ঠু সমাধানের দাবি নিয়ে আলোচনা করি এবং আমাদের দাবীর পক্ষে প্রয়োজনীয় কাগজ দেখাই। ওনারাও স্বীকার করেছেন finance department এর কাছে কিছু clarify চেয়েছেন।
আমাদের দাবী লিখিত ভাবে দিতে বলেছেন এবং প্রয়োজনীয় documents provide করতে বলেছেন। প্রাথমিক শিক্ষকদের স্বার্থে uuptwa লড়ছে, লড়বে।
সন্দীপ ঘোষ (রাজ্য সভাপতি ), পৃথা বিশ্বাস (রাজ্য সম্পাদিকা )
উক্ত পদক্ষেপের পর মনে করা হচ্ছে যে প্রাথমিকদের যে বেতন কাঠামো পরিবর্তন নিয়ে ধোঁয়াশা সেটা কিছু দিনের মধ্যে কেটে যেতে চলেছে। কারণ কিছুদিন আগে 26শে জুলাই শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে পরিস্কার ভাবে উল্লেখ করা ছিল যে প্রশিক্ষণ প্রাপ্তরা যাদের গ্রেড পে 2600 তাদের 3600 করা হবে সঙ্গে পে বেন্ড 2 থেকে পে বেন্ড 3 তে অর্থাৎ 7100 থেকে 37600 করা হবে। এবং যারা প্রশিক্ষণহীন তাঁদের 2300 থেকে 2900 করা হলেও পে বেন্ড এর কোনও পরিবর্তন করার কথা বলা হয় নি।এর সঙ্গে এও বলা হয় নি কোন ফর্মুলা বা ফিটমেন্ট ফেক্টর অনুসারে ঐ সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে।
ফলে শিক্ষকদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছিল এবং কিছু dpsc থেকে যখন শুধু গ্রেড পে নিয়ে নোটিশ পাব্লিশ করা হয়েছিল তখন সেই ধোঁয়াশা চরম আকার ধারণ করে।
আজকের uuptwa নেতৃত্ব এর ,আমলাদের সঙ্গে এই আলোচনা কিছুটা হলেও তাঁদের ধোঁয়াশা কিছুটা দূর করবে বলে মনে করা হচ্ছে এবং আরকিছু দিনের মধ্যে হয়তবা এই সমস্যার সমাধানের জন্য শিক্ষা দপ্তর আরও কিছু নোটিশ জারি করবে।
আপনাদের সুবিধার্থে সাম্ভাব্য একটি CALCULATOR নীচে দেওয়া হল। যে সমস্ত নোটিশ পাবলিশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শুধু মাত্র গ্রেড পে বৃদ্ধি কথা বলা হচ্ছে। যদিও বিভিন্ন সোর্স মারফৎ খবর পাওয়া যাচ্ছে যে একটি নির্দিষ্ট “ফর্মুলার(ফিটমেণ্ট ফ্যাক্টর) মেনে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। সেটা দেখতে এখানে ক্লিক করুন এবং শুধু গ্রেড পে অনুসারে বেতন বৃদ্ধি দেখতে এখানে ক্লিক করুন আপনার বর্ধিত গ্রেড পে SELECT করে বর্তামান বেসিক পে( জুলায় ২০১৯) দিন হিসাব চলে আসবে। কিন্তু আবার বলা বাহুল্য এখনও সরকারি কোনও বেতন বৃদ্ধি বা ফর্মুলা সামনে আসেনি। সবই সাম্ভাভ্য হিসাব।







![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
