This Post Contents
www bsk wb gov in recruitment 2023– বাংলা সহায়তা কেন্দ্র নতুন(BSK new recruitment 2023) করে নিয়োগ নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে! জানা গিয়েছে ফের একবার বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বাংলা সহায়তা (BSK recruitment 2023 apply online)কেন্দ্র। জানা গিয়েছে রাজ্যে নতুন করে পশ্চিমবঙ্গ সরকার আরও বাংলা সহায়তা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তাই পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য জুড়ে ২৩ টি জেলায় বাংলা সহায়তা কেন্দ্রে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে প্রায় তিন হাজার কর্মী নিয়োগ করতে চলেছে বলে খবর সামনে এসেছে। সমগ্ৰ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বেকার যুবক যুবতীদের কাছে এটা একটা বিরাট খবর!
www bsk wb gov in recruitment 2023(Bangla Sahayata Kendra Recruitment 2023)

বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় মোট ৩৫৪১টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেখানে মোট ৭১২০ জন কর্মরত। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে আরও ১,৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র (BSK) স্থাপন করছে রাজ্য সরকার। এবার ঐ ১৪৬১টি বাংলা সহায়তা কেন্দ্র ২৯২২ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। মন্ত্রীসভার তরফ থেকে এই পরিমাণ শুন্যপদে নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।
BSK new recruitment 2023
| পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর। |
| শূন্য পদ | ২৯২২ টি |
| বেতন | ১০,০০০ |
| নিয়োগ প্রক্রিয়া | ইন্টার ভিউ এর মাধ্যমে! |
| শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। |
| বয়সসীমা | ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। |
| নোটিশ | এখানে ক্লিক করুন (serial no 162) |
BSK recruitment 2023 apply online
খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের প্রক্রিয়া নিয়ে অফিশিয়াল নোটিশ প্রকাশ করা হবে।নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই আমরা আপনাদের এই পেজের মাধ্যমে শেয়ার করে দেবে ! এই বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে! অনলাইন পোর্টাল কিছু দিনের মধ্যেই চালু হবে বলে জানা গিয়েছে! যে নতুন বাংলা সহায়তা কেন্দ্রে খোলা হবে সেখানে মুলত আধার কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেওয়া হবে!
নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধন সমস্ত কাজ হবে এই বাংলা সহায়তা কেন্দ্রে। আধার কার্ডের বিভিন্ন সমস্যার সমাধান করতে জনগণকে অনেক হয়রানির শিকার হতে হয়, এই সমস্যা দূর করার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আধার কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা সহ অন্যান্য সব সরকারি পরিষেবা দিতে রাজ্যবাসীদের জন্য,রাজ্য সরকার আরও নতুন করে এই ১,৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র (BSK) গড়ে তোলার কাজ শুরু করেছে !
এই সাইটে গিয়ে (www bsk wb gov in recruitment 2023) নতুন নিয়োগ সম্পর্কে আরও আপডেট আপনারা পেতে পারবেন!

পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় নতুন করে গড়ে তোলা ১,৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রের মধ্যে যে জেলায় যতগুলি শূন্যপদ রয়েছে তা হল-

- ১) বাঁকুড়ায় ৭৮ টি।
- ২) আলিপুরদুয়ারে ৩৪ টি।
- ৩) কলকাতায় ৩০ টি।
- ৪) উত্তর দিনাজপুরে ৪৫ টি।
- ৫) কালিম্পঙে ২৯ টি।
- ৬) হুগলীতে ৭৯ টি।
- ৭) নদিয়ায় ৭৭ টি।
- ৮) জলপাইগুড়িতে ৩৫ টি।
- ৯) ঝাড়গ্ৰামে ৩৪ টি।
- ১০) মুর্শিদাবাদে ১০৭ টি।
- ১১) পশ্চিম মেদিনীপুরে ১০৩ টি।
- ১২) পূর্ব মেদিনীপুরে ১০১ টি।
- ১৩) দক্ষিণ ২৪ পরগনায় ১৫৯ টি।
- ১৪) কোচবিহারে ৪৮ টি।
- ১৫) বীরভূমে ৬৪ টি।
- ১৬) দার্জিলিঙে ৩৬ টি।
- ১৭) পূর্ব বর্ধমানে ৭৩ টি।
- ১৮) উত্তর ২৪ পরগনায় ৮২ টি।
- ১৯) পশ্চিম বর্ধমানে ২৮ টি।
- ২০) পুরুলিয়ায় ৬৪ টি।
- ২১) হাওড়াতে ৬০ টি।
- ২২) দক্ষিণ দিনাজপুরে ২৩ টি।
- ২৩) মালদহে ৭২ টি।
FAQs
বাংলা সহায়তা কেন্দ্রের নতুন করে কবে থেকে নিয়োগ করা হবে?
জানা গিয়েছে খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে নিয়োগের জন্য কত শূন্য পদ রয়েছে?
প্রায় ৩০০০ নতুন শূন্য পদ রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে নিয়োগের জন্য।
বাংলা সহায়তা কেন্দ্রে মুলত কি কি কাজ করতে হয়?
বিভিন্ন ডাটা এন্ট্রি করতে হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ এই বাংলা সহায়তা কেন্দ্রে করা হয়।
বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ কি চুক্তিভিত্তিক ?
হ্যাঁ, এই নিয়োগ চুক্তিভিত্তিক ।
বেতন কত দেওয়া হয় বাংলা সহায়তা কেন্দ্রেের কর্মীদের?
মাসিক ১০,০০০ টাকা করে।


![[PDF]wb panchayat recruitment 2024 apply online date,west bengal panchayat recruitment 2024 pdf wb_panchayat_recruitment_2024_apply_online_date](https://www.wbedu.in/wp-content/uploads/2024/03/wb_panchayat_recruitment_2024_apply_online_date-218x150.jpg)
![[6652]wb panchayat recruitment 2024,West Bengal Gram Panchayat Recruitment Notification 2024 for 6652 Vacancies wb_panchayat_6652_post](https://www.wbedu.in/wp-content/uploads/2024/02/wb_panchayat_6652_post-218x150.jpg)



![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)

BSK recruitment sc/st age er chhrachhe ki nei