লকডাউনের জন্য এখন দেশের স্কুল,কলেজ,বিশ্ব বিদ্যালয় বন্ধ।স্বাভাবিক ভাবেই ছাত্রছাত্রী তথা শিক্ষক এবং অভিভাবকদের মনে প্রশ্ন জাগছে কবে স্কুল খুলতে পারে ?
আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।আপনারা জানেন যে,করোনা পরিস্থিতির জন্য দেশে লকডাউন চলছে যা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ।
আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান যে,লকডাউন শেষ হলে করোনা ভাইরাসের পরিস্থিতি খতিয়ে দেখার পর তবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল আরও জানান যে,এখন সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল “ছাত্র ও শিক্ষকদের উভয়ের সুরক্ষা করা”
তাই স্কুল কলেজ খুললেও ছাত্র ও শিক্ষকদের উভয়ের সুরক্ষা কিভাবে করা হবে সেই নিয়ে কাজ চলছে।প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে ১৪ এপ্রিল।
মন্ত্রী এর সঙ্গে যোগ করেন যে, “যদি কোনও কারণে ১৪ এপ্রিলের পরেও স্কুল-কলেজ বন্ধ থাকে, তাহলে যাতে ছাত্রছাত্রীদের শিক্ষাগত ক্ষেত্রে যাতে কোনও ক্ষতির মুখে পড়তে না-হয়, তা নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল আরও জানান যে “লকডউন উঠে যাওয়ার পর বাকি থাকা পরীক্ষাগুলি কী ভাবে নেওয়া যায়, তার প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।”
এই লকডাউনের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার ছাত্রছাত্রী কথা মাথায় রেখে অনলাইন ক্লাস দেওয়া শুরু করতে চলেছে।অনলাইনের মাধ্যমে আগামী কাল থেকে পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি অব্দি ছাত্রছাত্রীদেরকে ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক’ দেওয়া হবে।সেটা ছাত্রছাত্রী কাছে অনলাইনের মাধ্যমে (ফোন,ইমেল, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মাধ্যমে )পৌঁছে যাবে।এই নিয়ে আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন ।
আরও পড়ুন
Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal







![[calendar] West Bengal govt calendar 2024,West Bengal Government Holiday Calendar 2024,very big good news West_Bengal_govt_calendar_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/West_Bengal_govt_calendar_2024-100x70.jpg)
![[Calculator]WB Primary Teachers Recruitment Weightage Calculation,WB Primary TET Weighatge Calculator 2022,very big news WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation](https://www.wbedu.in/wp-content/uploads/2022/10/WB_Primary_Teachers_Recruitment_Weightage_Calculation-100x70.jpg)
![[Download-Print]wb primary tet admit card 2023 download,wb tet admit card 2023,wb tet admit card 2023 release date 2017_tet_exam_admit_card](https://www.wbedu.in/wp-content/uploads/2021/01/2017_tet_exam_admit_card-100x70.jpg)
